শনিবার, মে ২, ২০২৬

রানীর শেষকৃত্যানুষ্ঠানে আসতে শুরু করেছেন অতিথিরা

Date:

রাজধানী লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আসন গ্রহণ করতে শুরু করেছেন অতিথিরা। ওয়েস্টমিনস্টার অ্যাবের দরজা স্থানীয় সময় সকাল আটটা নাগাদ খুলে দেয়া হয়। এরপরই

বিভিন্ন দেশ থেকে যাওয়া অতিথিরা এতে প্রবেশ করতে শুরু করেছেন।
বিবিসি জানিয়েছে, এই অনুষ্ঠানকে ঘিরে পার্লামেন্ট স্কয়ার এবং ভিক্টোরিয়া স্ট্রিটের স্বাভাবিক চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এর মধ্যেই রাজনীতিকরা ভেতরে প্রবেশ করে আসন গ্রহণ করেছেন। কুইন কনসর্ট ক্যামিলার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তার ছেলে টম পার্কার বোয়েলস প্রবেশ করেছেন।
বৃটেনের বর্তমান ও সাবেক মন্ত্রীদের পাশাপাশি আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের রাজনীতিকরাও আসতে শুরু করেছেন। ভেতরে যখন অতিথিদের নিয়ে আয়োজন চলছে তখন উইন্ডসরে হাজার হাজার মানুষ শেষ বারের মতো রানীকে দেখতে জরো হয়েছেন। তাদেরকে থামাতে সেখানে ব্যারিকেড দিয়েছে পুলিশ। এর আগে রানী দ্বিতীয় এলিজাবেথের স্মরণে ওয়েস্টমিনস্টার অ্যাবের বাইরে ঘণ্টাধ্বনি শুরু হয়েছে। রানীর আয়ুষ্কালের ৯৬ বছরকে স্মরণ করার জন্য যতক্ষণ শেষকৃত্যানুষ্ঠান চলবে, প্রতি বছরের জন্য প্রতি মিনিটে একবার করে এই ঘণ্টা বাজানো হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...