বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

কৌতুক অভিনেতা রনির শ্বাসনালি ক্ষতিগ্রস্ত

Date:

ঢাকার গাজীপুরে মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা মো. আবু হেনা রনি ও মো. জিল্লুর রহমানকে শেখ হাসিনা বার্নের হাই ডিফেন্সি কেয়ার ইউনিটে (এইচডিইউ) ভর্তি করা হয়েছে। তাদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির (৩২) শরীরে ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার শ্বাসনালিও দগ্ধ হয়েছে। কনস্টেবল মো. জিল্লুর রহমানের (৩১) শরীরের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুজনকে শেখ হাসিনা জাতীয় বার্নের হাই ডিফেন্সি কেয়ার (এসডিইউ)তে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...