বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

এক্সপ্রেসওয়েতে গণডাকাতি, ধাওয়ায় এক ডাকাতের মৃত্যু

Date:

ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গণডাকাতি হয়েছে। ডাকাতি করে পালানোর সময় পুলিশ ও স্থানীয়দের ধাওয়ায় ১ ডাকাতের মৃত্যু হয়েছে। এর আগে ডাকাতদের ছুরিকাঘাতে ২ জন আহত হন। গত রাত ৩টার দিকে উপজেলার কেওটখালী এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত ডাকাতের নাম আব্দুল মালেক ওরফে আব্দুল আলীম (২৯)। তার বিরুদ্ধে ঢাকা, গাজীপুর ও পটুয়াখালীতে ৪টি ডাকাতি মামলা ছিল। তার বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হরিনাপাল এলাকায়।

স্থানীয়রা জানান, রোববার মধ্যরাতে মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যে যানবাহনের ধীরগতির সুযোগ নিয়ে এক্সপ্রেসওয়ের কেওটখালী এলাকায় সক্রিয় একটি ডাকাত দল ছুরি, রামদা, চাপাতি নিয়ে সিএনজি অটোরিকশা ও প্রাইভেট কারে ডাকাতি শুরু করে। ডাকাতির সময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান,  পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি পালানোর চেষ্টা করে। সেই সময় কেওটখালী এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডিভাইডারে ডাকাত দলের ১ জনকে পড়ে থাকতে দেখা যায়। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...