বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

শেরপুরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

Date:

শেরপুরে স্ত্রীকে হত্যার পর বিষপানে স্বামীর আত্মহত্যা প্রচেষ্টার ঘটনা ঘটেছে। সদর উপজেলার বয়রা পরানপুর গ্রামে সোমবার ভোরে এই ঘটনা ঘটে। নিহত স্ত্রীর নাম পারভিন আক্তার (৩২) ও স্বামী হলে শফিকুল ইসলাম (৩৮)।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানিয়েছেন, বয়রা পরানপুর গ্রামে শ^শুরবাড়িতে এসে স্বামী শফিকুল ইসলাম তার স্ত্রী পারভিন আক্তারের সাথে ঝগড়ায় লিপ্ত হন। এক পর্যায়ে স্ত্রী পারভিনকে গলা কেটে হত্যা করেন শফিকুল। পরবর্তীতে ঘরে রাখা কীটননাশক পান করে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় শেরপুর সদর হাসপাতালে পুলিশী তত্ত্বাবধানে ভর্তি করা হয়েছে।

ওসি বছির আহমেদ বাদল আরো জানান, ‘আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া রয়েছি। নিহত পারভিনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...