Sunday, June 21, 2026

ডিমের দামে কারসাজি, জড়িতদের শাস্তি চায় এফবিসিসিআই

Date:

ডিমের দাম অস্বাভাবিক হারে বাড়ানোর কারসাজিতে জড়িতদের শাস্তি দাবি করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর বাজার ও মূল্য পরিস্থিতি বিষয়ে সোমবার নিজস্ব কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সংগঠনটির নেতারা এ দাবি জানিয়েছেন।
সভায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, প্রতি পিস ডিমের দাম একদিনে তিন টাকা বেড়ে যাবে, আবার সরকারি সংস্থার অভিযানের পর দাম কমে আসবে- এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সম্প্রতি ডিমের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান শুরু করে। এতে ডিমের দাম একদিনের ব্যবধানে অনেকটা কমে এসেছে। এর মধ্য দিয়ে প্রমাণ হয় যে ডিমের বাজারে কারসাজি হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালককে উদ্দেশ্য করে সভাপতি বলেন, ডিমের বাজারে কারসাজিতে জড়িত কাউকে খুঁজে পেলে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে হবে; যাতে অন্য কেউ এমন সুযোগ নিতে না পারে।
এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, বাজারে কারসাজির জন্য ব্যবসায়ীদের নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। মানুষের কাছে ব্যবসায়ীদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ডিমের বাজারে কোনো অনিয়ম ও আইনবিরোধী কাজ হয়ে থাকলে দেশের প্রচলিত আইনে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি। এসব কার্যক্রমে এফবিসিসিআই পাশে থাকবে। বহুমুখী সমবায় সমিতিগুলোর ব্যবসার লাইসেন্স নেই জানিয়ে তিনি বলেন, তারা কিভাবে ডিমের দাম নির্ধারণ করে? বিষয়গুলো কেন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের নজরে আসেনি?
সহ-সভাপতি সালাউদ্দিন আলমগীর বলেন, প্রায় ১৭ কোটি মানুষকে ডিম ও মুরগি সরবরাহ করে প্রোটিনের চাহিদা মেটাচ্ছেন দেশের ব্যবসায়ীরা। কিন্তু গুটিকয়েক অসাধু ব্যবসায়ীর কারণে পুরো ব্যবসায়ী সমাজের এতো বছরের অর্জন ও সম্মান নষ্ট হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...