শনিবার, মে ২, ২০২৬

জন্মদিনের উপহার কিনতে গিয়ে প্রাণ গেল ৩ বন্ধুর

Date:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়িচাপায় তিন মাদরাসাছাত্র নিহত হয়েছে। গত রাত ৯টার দিকে মহাসড়কের উপজেলার নালঘর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া উত্তরপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে লিমন (২০), একই ইউনিয়নের বদরপুর গ্রামের আবদুল গফুরের ছেলে আবদুর রাজ্জাকা (২০) এবং উত্তর ছুফুয়া গ্রামের ডাক্তার মাসুদের ছেলে রাজ্জাক (২০)। তারা তিনজনই ছুফুয়া ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

চৌদ্দগ্রাম থানার ওসি একেএম মনজুরুল হক আকন্দ জানান, তারা তিনজন বন্ধুর জন্মদিনের উপহার কেনার জন্য অটোরিকশাযোগে মিয়া বাজারে যাচ্ছিলো। নালঘর রাস্তার মাথা এলাকায় একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়। ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে। ঘটনার পর অটোরিকশা চালক পলাতক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...