বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

অনুশীলনে সাকিব

Date:

সাকিব আল হাসানের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিযোগিতাটিকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করা শুরু করেছেন দেশসেরা ক্রিকেটার। আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছেন সাকিব।

দুদিন আগেও ধোঁয়াশাপূর্ণ ছিল পরিস্থিতি। বেট উইনার বিতর্কে জড়িয়ে দলচ্যুত হওয়ার শঙ্কায় ছিলেন সাকিব। চুক্তি বাতিল না করলে তাকে বাদ দেয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। চাপে পড়ে বেটিং ওয়েবসাইটটির সঙ্গে চুক্তি বাতিল করেন সাকিব।

দলে জায়গা হারানোর শঙ্কায় থাকা সাকিবের পরামর্শেই তৈরি করা হয়েছে এশিয়া কাপের স্কোয়াড। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সংবাদমাধ্যমকে বলেন, ‘সাকিবের সঙ্গে সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। আশা করছি এশিয়া কাপে  আমরা ভালো পারফর্ম করতে পারব।ভ টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা খুব একটা ভালো অবস্থানে নেই। এগুলো নিয়ে সাকিবের সঙ্গে আলোচনা করেই আমরা এই দল তৈরি করেছি।’ সবশেষ গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন সাকিব। এরপর জিম্বাবুয়ে সফরে ছুটিতে ছিলেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...