বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন, তদন্তের আহ্বান জাতিসংঘকে

Date:

ফিলিস্তিনের গাজায় ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কিনা তা তদন্তের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন দখলীকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক জাতিসংঘের স্পেশাল র‌্যাপোর্টিউর ফ্রাঁসেস্কা আলবানেজ। তিনি একই সঙ্গে এ অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। গাজায়  ইসরাইলের হামলাকে তিনি বেআইনি বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলা শুধু বেআইনিই নয়। একই সঙ্গে কাণ্ডজ্ঞানহীন। সর্বশেষ এ উত্তেজনার তিনি কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, গাজা সিটিতে শুক্রবার ইসরাইল নৃশংসভাবে বিমান হামলা শুরু করে। এতে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। তবে সর্বশেষ খবর হলো, উভয় পক্ষ অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে।

ফ্রাঁসেস্কা আলবানেজ আল জাজিরাকে বলেছেন, গাজায় যে পরিস্থিতি তাকে তা মানবিক সংকটের দ্বারপ্রান্তে। এক্ষেত্রে একমাত্র সদিচ্ছা নিশ্চিত করার পথ হলো ফিলিস্তিনিরা যেখানেই আছেন, তাদের উপর থেকে অবরোধ তুলে নিয়ে সেখানে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ার অনুমোদন দেয়া।

ওদিকে ইসরাইল এই হামলাকে তাদের আত্মরক্ষা বলে চালিয়ে দিচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...