রবিবার, মে ৩, ২০২৬

পেন্সিল-রাবারের দাম বৃদ্ধি, মোদিকে ক্ষোভ জানিয়ে ৬ বছরের শিশুর চিঠি

Date:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ক্ষোভ জানিয়ে চিঠি লিখেছে ভারতের ৬ বছর বয়সী একটি বালিকা। তার নাম ক্রীতি দুবে। চিঠিতে পেন্সিল ও রাবার কিনতে গিয়ে তাকে যে কঠিন অবস্থার মুখোমুখি হতে হচ্ছে, তা তুলে ধরেছে। অভিযোগ করেছে মূল্য বৃদ্ধি নিয়ে। এ খবর দিয়েছে অনলাইন ইকোনমিক টাইমস।
উত্তর প্রদেশের কান্নাউজ জেলার ছিব্রামাউ শহরের ওই বালিকা হিন্দিতে তার চিঠিতে লিখেছে- আমার নাম ক্রীতি দুবে। আমি প্রথম শ্রেণিতে পড়ি। মোদিজি, আপনি অনেক বেশি দাম বাড়িয়েছেন। এমনকি আমার পেন্সিল এবং রাবারের (ইরেজার) দামও বেড়ে গেছে। ম্যাগি’র দামও বাড়ানো হয়েছে। এখন পেন্সিল চাইলে মা আমাকে মারেন।

আমি এখন কি করবো? অন্য ছেলেমেয়েরা আমার পেন্সিল চুরি করে নিয়ে যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা তার এই চিঠি ভাইরাল হয়েছে। এ বিষয়ে মন্তব্য করেছেন তার পিতা বিশাল দুবে। তিনি একজন এডভোকেট। বলেছেন, এটা হলো আমার মেয়ের ‘মান কি বাত’। সম্প্রতি স্কুলে সে তার পেন্সিল হারিয়ে ফেলে। এ জন্য তার মা তার ওপর চড়াও হওয়ার পর সে ক্ষুব্ধ হয়ে ওঠে।
স্থানীয় রিপোর্ট অনুযায়ী ছিব্রামাউয়ের এসডিএম অশোক কুমার বলেছেন, এই চিঠি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া নিশ্চিত করবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...