শুক্রবার, মে ১, ২০২৬

আগামীকাল ভোলায় সকাল-সন্ধ্যা হরতাল

Date:

ভোলায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে জেলা ছাত্রদল সভাপতি মো. নুরে আলম নিহতের প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি। বুধবার বিকালে জেলা বিএনপির এক সভায় এ সিদ্ধান্ত হয়। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন গণমাধ্যমকে হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন। ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরের বাসায় এ বৈঠক হয়।
গত রোববার পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় আহত হয়েছিলেন নুরে আলম। বুধবার দুপুরে রাজধানীর কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে ভোলা জেলা বিএনপি শহরের মহাজনপট্টিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।

জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ শেষে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করতে রাস্তায় নামলে পুলিশ লাঠিপেটা করে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩৩টি কাঁদানে গ্যাসের শেল ও ১৬৫টি শটগানের গুলি ছোড়ে। সংঘর্ষকালে গুলিতে আবদুর রহিম মাতব্বর নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হন। এ নিয়ে ওই সংঘর্ষের ঘটনায় দুজনের মৃত্যু হলো

এ ছাড়া সংঘর্ষের ঘটনায় আহত হয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে অনেকে চিকিৎসাধীন আছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...