শুক্রবার, মে ১, ২০২৬

দুর্ঘটনার পর সড়কে জন্ম নেয়া শিশুটির ঠিকানা এখন ছোটমণি নিবাস

Date:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সড়ক দুর্ঘটনার সময় বিস্ময়করভাবে জন্ম নেয়া সেই নবজাতকের ঠাঁই হলো হতভাগ্য পরিত্যক্ত শিশুদের পুনর্বাসন কেন্দ্র রাজধানীর আজিমপুরে অবস্থিত ছোটমণি নিবাসে।

সমাজসেবা অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক আবু আব্দুল্লাহ মো. ওয়ালী উল্লাহ জানান, আজ শুক্রবার সকাল ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে থেকে শিশুটিকে ছোটমণি নিবাসে পাঠানো হয়।

এর আগে আজ সকাল ১০টা থেকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে হস্তান্তরের আনুষ্ঠানিকতা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুটিকে ছাড়পত্র দিয়ে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ১৬ই জুলাই ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রায়মনি এলাকায় সড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় প্রাণ হারান শিশুটির বাবা-মা ও বোন। দুর্ঘটনাস্থলেই জন্ম হয় মেয়ে শিশুটির।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...