শুক্রবার, মে ১, ২০২৬

শেরপুরে কারেন্ট জাল বিরোধী অভিযানে জালের সাথে ৩ জেলেকে পোড়ানোর অভিযোগে এসিল্যান্ড, মৎস্য কর্মকর্তাকে ঘেরাও, অগ্নিদগ্ধ ৩ জেলেকে হাসপাতালে ভর্তি

Date:

শেরপুর জেলা সদরের ভাতশালা ইউনিয়নের ইলশা এলাকায় কারেন্ট জাল বিরোধী অভিযানে গিয়ে ৩ জেলেসহ জালে আগুন দেয়ায় এসিল্যান্ড, মৎস্য কর্মকর্তাসহ প্রশাসনের লোকজনকে ঘেরাও করে জনতা। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। গুরুতর অগ্নিদগ্ধ ৩ জেলেকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিদগ্ধ জেলেরা হলেন, জবেদ আলী, ইয়াকুব ও দাউদ। পরবর্তীতে শেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ ২ ইউনিয়নের চেয়ারম্যানরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।

ঘটনার বিবরণ দিতে গিয়ে স্থানীয়রা জানান, দুপুর ৩টার দিকে ইলশা বাজারের নিকটস্থ মৃগি নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরছিলেন কয়েকজন জেলে। এ সময় কারেন্ট জাল বিরোধী অভিযানের অংশ হিসেবে সেখানে ভ্রাম্যমান আদালত নিয়ে হাজির হন শেরপুর সদরের ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) উজ্জ্বল মোহাম্মদ হোসাইন। তার সাথে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা। তারা সেখানে গিয়ে জাল পোড়ানোর নির্দেশ দিলে, জেলেরা জাল না পোড়ানোর অনুরোধ জানান। এসময় জালে পেট্রোল ঢেলে আগুন জ¦ালিয়ে দিলে জালের সাথে ৩ জেলেও অগ্নিদগ্ধ হন।
এ ঘটনায় স্থানীয় জনতা চরম বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা ভ্রাম্যমান আদালতে আসা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশদের ঘেরাও করে ফেলে। খবর পেয়ে কর্মকর্তাদের উদ্ধার করতে শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নান ঘটনাস্থলে আসেন। এ সময় স্থানীয় জনতা আরো উত্তেজিত হয়ে পড়ে। ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার মুহূর্তে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাতশালা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুন নাহার, লছমনপুর ইউনিয়নের চেয়ারম্যান আ. হাই ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, কারেন্ট জাল বিরোধী অভিযানকে আমরা স্বাগত জানাই। অবৈধ কারেন্ট জাল পোড়ানোতে আমাদের আপত্তি নেই। কিন্তু মানুষ পোড়ানোর অধিকার কাউকে দেয়া হয় নাই। আমরা এই ঘটনার জন্য দায়ীদের অবশ্যই বিচারের আওতায় আনবো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...