শক্তিশালী ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত করেছে ফিলিপাইনে। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ভবন। রাজধানী ম্যানিলা পর্যন্ত শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, দেশটির উত্তরাঞ্চলে লুজোন দ্বীপে এই ভূমিকম্প আঘাত হানে। এতে বেঙ্গুয়েট প্রদেশে দু’জন, আবরা প্রদেশে একজন এবং অন্য একটি প্রদেশে কমপক্ষে একজন নিহত হয়েছেন। সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন স্বরাষ্ট্র সচিব বেনজামিন আবালোস। তিনি বলেন, আহত হয়েছেন কমপক্ষে ৬০ জন।
যুক্তরাষ্ট্রের জিওলোজিক্যাল সার্ভের ডাটা অনুযায়ী, ডলোরেস শহরের দক্ষিণ-পশ্চিমে প্রায় ১১ কিলোমিটার দূরে এই কম্পন আঘাত করে। এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।












