Thursday, August 13, 2026

গুগলের প্রতিষ্ঠাতার স্ত্রীর সঙ্গে প্রেমের অভিযোগ অস্বীকার ইলন মাস্কের

Date:

গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনের স্ত্রী’র সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল টেসলার মালিক ইলন মাস্কের। সম্প্রতি মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এই চাঞ্চল্যকর তথ্য দেয়। এতে বলা হয়, ইলন মাস্কের এমন কাজের জন্য তার সঙ্গে ব্রিনের বন্ধুত্ব ভেঙে গেছে। তবে এই রিপোর্টের কথা অস্বীকার করেছেন মাস্ক। নিজের টুইটার একাউন্ট থেকে তিনি লিখেন, এই খবর পুরোই আজগুবি। ব্রিনের সঙ্গে আমার বন্ধুত্ব এখনও আছে এবং গত রাতেও দেখা হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি।
তবে ওয়াল স্ট্রিটের রিপোর্টে একাধিক সাক্ষীর কথা উল্লেখ রয়েছে। তারা জানিয়েছেন, গত বছরের শেষ দিকে ইলন মাস্ক অল্প কিছু দিনের জন্য ব্রিনের স্ত্রী নিকোল শানাহানের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। এর পরে ব্রিন এ বছরের শুরুর দিকে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন। তখনই এই দুই টেক ধনকুবেরের বন্ধুত্ব ভেঙে যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...