Wednesday, July 1, 2026

রোহিঙ্গা ক্যাম্পে দু’পক্ষের দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

Date:

আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরাকান সালভেশন আর্মি (কথিত আরসা) দুই গ্রুপের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন হেড মাঝিসহ অন্তত ৩ জন রোহিঙ্গা গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।  বৃহস্পতিবার (২১ জুলাই)  রাত ৯টার  দিকে উখিয়া ৪নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটেছে।
ঘটনায় আহতরা হলেন, মোঃ হোসেন আলী, হেড মাঝি, ক্যাম্প-৪, ব্লক-ডি এবং এফ, রশিদ আলম, ক্যাম্প-৪, ব্লক-এফ/১১, নূর হোসেন, ক্যাম্প-৪, ব্লক-এফ/১১ তাদের কে গণস্বাস্থ্য কেন্দ্রের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে মোঃ হোসেন আলী মাঝির অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। বিষয়টি স্বীকার করেছেন ১৪ আমর্ড পুলিশের  অধিনায়ক  পুলিশ সুপার নাইমুল হক।
তিনি জানান, ৪নং ক্যাম্পে কথিত আরসার দুইটি গ্রুপের মধ্যে  গোলাগুলির  এ ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে  এখন পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...