Sunday, August 2, 2026

সৌদিতে আরও এক বাংলাদেশি হাজীর মৃত্যু

Date:

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মমতাজ বেগম (৫০) নামে আরও একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি হজের নয় দিন পর ১৭ জুলাই মারা যান। এ নিয়ে এবারের হজ মৌসুমে হজ পালন করতে গিয়ে ২২ জন বাংলাদেশির মৃত্যু হলো। তাদের মধ্যে পুরুষ ১৫ জন, নারী ৭ জন।
সোমবার (১৮ জুলাই) সকাল সাড়ে আটটায় ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এসব তথ্য জানা গেছে।
হজ ম্যানেজমেন্ট পোর্টালে বলা হয়েছে, মমতাজ বেগমের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। তার পাসপোর্ট নম্বর EE0210200। তার হজ গাইড মো. নূর আলম সিদ্দিকি, মোয়াল্লেম রাবাহ ফুয়াদ আব্দুল্লাহ আকবর।
এর আগে আরও ২১ জন বাংলাদেশি মারা গেছেন। সৌদি আরবের আইন অনুযায়ী তাদের সবাইকে সৌদি আরবেই দাফন করা হয়েছে।
গত ৫ জুন থেকে ৫ জুলাই ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছেন ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী। হজ শেষে গত বৃহস্পতিবার (১৪ জুলাই) থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে; চলবে ৪ আগস্ট পর্যন্ত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...