বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

সৎ মেয়ের সঙ্গে গোপনে সন্তান জন্ম দিয়েছেন ইলন মাস্কের পিতা

Date:

৩৫ বছরের সৎ মেয়ের সঙ্গে সন্তান জন্ম দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্কের পিতা এরোল মাস্ক। ২০১৯ সালে ওই সন্তানের জন্ম হয়। দীর্ঘদিন একথা গোপন রাখলেও এবার তা প্রকাশ করলেন এরল মাস্ক। এ খবরে বিশ্বজুড়ে শোরগোল পড়ে গেছে।

ইনসাইডারের খবরে জানানো হয়েছে, এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নিজের ‘গোপন’ সন্তানের কথা ফাঁস করেছেন এরোল মাস্ক। তিনি জানান, তার সৎ মেয়ে জানা বেজুইদেনহাউয়ের বয়স ৩৫ বছর। তার সঙ্গে সম্পর্কের কারণেই ওই পুত্রসন্তানের জন্ম হয়। এরোল মাস্ক যদিও বিষয়টিকে স্বাভাবিকই বলছেন। তার মতে, আমরা তো পৃথিবীতে এসেছি নতুন করে উৎপাদনের জন্যই। তিনি জানান, সন্তানের জন্মের পর সৎ মেয়ে জানার সঙ্গেই থাকতেন তিনি। এ নিয়ে ইলন মাস্কসহ মোট ৭ সন্তানের বাবা হলেন এরোল।

এরোল আরও বলেন, আমার অন্য ছেলেমেয়েরা বিষয়টি মেনে নিতে পারেনি।

কারণ জানা ওদের বোন। বোনের সঙ্গে বাবার সম্পর্ক মানতে সমস্যাই হয় ওদের। তবে এরোল এসব নিয়ে চিন্তিত নন। জানার দুই সন্তানকেও বাবার আদর দিচ্ছেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...