Thursday, June 25, 2026

একুশে পদকপ্রাপ্ত বিচারপতি কাজী এবাদুল হক মারা গেছেন

Date:

একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক ও আপিল বিভাগের সাবেক বিচারপতি কাজী এবাদুল হক মারা গেছেন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দিনগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর শমরিতা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজী এবাদুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

উল্লেখ্য, ১৯৩৬ সালে ফেনীতে জন্ম গ্রহণ করেন কাজী এবাদুল হক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ১৯৫২ সালে ফেনীতে ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন এবাদুল হক। তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ছিলেন। ২০১৬ সালে একুশে পদকে ভূষিত হন তিনি। তার স্ত্রী অধ্যাপক শরীফা খাতুনও ২০১৭ সালে একুশে পদক অর্জন করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...