বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

সড়কে প্রাণ গেলো দম্পত্তির ২ সন্তান আহত

Date:

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় দ্রুতগামী যাত্রীবাহী বাস চাপায় রাস্তা পারাপারের সময় স্বামী-স্ত্রী নিহত হয়ছেন। এতে আহত হয়েছেন তাদের এক ছেলে ও এক মেয়ে।
বুধবার রাত সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের বাড়াইর গ্রামের ইদ্রিস মিয়া (৫০) ও স্ত্রী লুৎফা বেগম (৪২)। তাদের দুই সন্তানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আবাদ মিয়া জানান, অন্য একটি গাড়ীতে করে একই পরিবারের ৪ সদস্য কাবিলা বাসস্ট্যান্ড এলাকায় নামে। তারা রাস্তার দক্ষিন পাশ থেকে উত্তর পাশে যাওয়ার পথে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস এর একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে লুৎফা বেগম ও হাসপাতালে নেয়ার পথে স্বামী ইদ্রিস মিয়ার মৃত্যু হয়। তাদের দুই সন্তানের মধ্যে মেয়েটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

খবর পেয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপ-পরিদর্শক (এস আই) আবদুর রহমান ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত বাসটিকে জব্দ করেন। তিনি জানান, আমরা বাস চালককে আটক করেছি। বাসটিও আমাদের হেফাজতে রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...