শনিবার, মে ২, ২০২৬

সিমের হিসেবে প্রায় সাড়ে ৩৫ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন

Date:

পবিত্র ঈদ উদযাপন করতে ৮ই জুলাই শুক্রবার রাজধানী ঢাকা ছেড়েছেন অধিকাংশ মানুষ। এদিন ছুটি শুরু হওয়ায় অনেকেই বেছে নিয়েছেন দিনটিকে।

আজ শনিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানান, এদিন ঢাকার বাইরে গেছে ৩৫ লাখ ৩০ হাজার ৭৩২টি মোবাইল সংযোগ। ঢাকা ছাড়া মোবাইল সংযোগের মধ্যে গ্রামীণফোনের ১৫ লাখ ৮৩ হাজার ৩৩২টি, রবির ৯ লাখ ৭৫ হাজার ৬১৩টি, বাংলালিংকের ৮ লাখ ৪৯ হাজার ৪৬০টি এবং টেলিটকের রয়েছে ১ লাখ ২২ হাজার ৩২৭টি মোবাইল সংযোগ।

মন্ত্রী গণমাধ্যমকে বলেন, অনেকেই একাধিক সিম ব্যবহার করেন। আবার পরিবারের অনেক শিশু কিংবা নারী আছেন যারা মোবাইল ব্যবহার করেন না। তাই কতজন ঢাকা ছেড়েছেন এই সিম দিয়ে সেই তুলনা করা যাবে না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...