শুক্রবার, মে ১, ২০২৬

বাসায় ফিরেছেন খালেদা জিয়া

Date:

হাসপাতালে ১৩ দিন চিকিৎসাধীন থাকার বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার বিকেল ছয়টায় গুলশানের বাসা ‘ফিরোজা’য় পৌঁছান তিনি।

এর আগে ঢাকার বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতাল থেকে ৫টা ৩৫ মিনিটে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশ্যে রওনা দেন তিনি।
এর আগে হাসপাতালের মিলনায়তনে খালেদার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার তার বাসায় ফেরার কারণ ব্যাখ্যা করেন।
তিনি জানান, বাসায় স্থানান্তর করা হলেও খালেদা জিয়া এখনও অসুস্থ। তাকে যে অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল সেই অবস্থা থেকে তিনি এখন ‘স্থিতিশীল’।
পূর্ণাঙ্গ মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই তাকে ‘আপাতত’ বাসায় নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের নতুন যেসব জটিলতা তৈরি হচ্ছে সেগুলোই এখন বড় ‘চ্যালঞ্জিং’।
৭৬ বছর বয়সী খালেদা জিয়া বুকে ব্যথা নিয়ে গত ১০ জুন গভীর রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরে এনজিওগ্রাম করে তার হৃদযন্ত্রে একটি স্টেন্ট বসানো হয়।
একটি ব্লক অপসারণ করা হলেও খালেদার হৃদপিণ্ডে আরও দুটি ব্লক ধরা পড়ার কথা চিকিৎসকরা জানিয়েছেন।
ওই হাসপাতালে অধ্যাপক শাহাবুদ্দিনের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর।
২০২১ সালের এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এ নিয়ে খালেদা জিয়াকে পাঁচ দফায় বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হল।
এর আগে গত ৬ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে একই হাসপাতালে নেওয়া হয়েছিল।
দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয় তাকে।
এরপর থেকে গুলশানের ওই বাসায় থাকছেন বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত ৭৬ বয়সী খালেদা জিয়া। মাঝে করোনাভাইরাসে আক্রান্ত হলে কয়কে দফায় হাসপাতালেও ভর্তি করা হয়েছিল তাকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...