শেরপুরের ১০১ একটি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকের মধ্যে ৪২টি অবৈধ। এর মধ্যে সদর উপজেলায় ১১টি হাসপাতাল ও ২৫টি ক্লিনিক নামে পরিচালিত ডায়গনোস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ক্লিনিকে অভিযান চলে।
শেরপুরের সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য অভিযান চলাকালে জানিয়েছেন, তার নেতৃত্বে শেরপুর সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেনসহ একটি টিম প্রাইভেট হাসপাতাল ও ডায়গনোস্টিক সেন্টারগুলোতে অভিযান চালায়। এ সময় শেরপুর জেলা সদরের মোট ১১টি হাসপাতাল ও ২৫টি প্রাইভেট ক্লিনিকের যথাযথ অনুমোদন না থাকায় সেগুলোকে বন্ধ করে দেয়া হয়।
সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য আরো জানান, মূলত স্বাস্থ্য অধিদপ্তরের কঠোর নির্দেশে সারাদেশের অবৈধ প্রাইভেট হাসপাতাল ও ডায়গনোস্টিক সেন্টার বন্ধের অংশ হিসেবেই শেরপুরে এই অভিযান চলছে।












