বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তারানি গ্রামে অগ্নিকা-ে নিঃস্ব হয়ে পড়েছে

Date:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তারানি গ্রামে অগ্নিকা-ে নিঃস্ব হয়ে পড়েছে
একটি পরিবার। আগুনে তাদের বসতঘর ও বসত সংলগ্ন দোকানঘরটি পুড়ে যায়।
রবিবার ভোররাতে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে।
ভস্মিভূত বাড়ি ও দোকানের মালিক আবুল কাশেম জানান, ভোর রাতে ঘরের বৈদ্যুতিক
সুইচবোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে গেলে বসতঘর এবং
সংলগ্ন তার আয়ের একমাত্র অবলম্বন দোকান ঘরটি পুড়ে যায়।
কাশেম জানান, তিনি এবং তার স্ত্রী ও সাত সন্তানের ভরণপোষণের একমাত্র অবলম্বন
ছিলো দোকানটি। দোকান পুড়ে যাওয়ায় তিনি সম্পূর্ণরূপে নিঃস্ব হয়ে
পড়েছেন।
এদিকে প্রত্যন্ত এলাকা হওয়ায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পৌঁছানো
সম্ভব হয়নি। স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করেন।
সকালে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন
ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এসময় ক্ষতিগ্রস্ত আবুল কাশেমকে প্রশাসনের
পক্ষ থেকে ১০ হাজার টাকা প্রদান করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...