শুক্রবার, মে ১, ২০২৬

ঝিনাইগাতীতে মজুদকৃত সয়াবিন তেল উদ্ধার : পিতা পুত্রের লক্ষাধিক টাকা জরিমানা

Date:

ঝিনাইগাতী উপজেলায় অবৈধভাবে মজুদকৃত ৩হাজার ৭শত ৯৮ লিটার
ফ্রেস কোম্পানির সয়াবিন তেল উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে
উদ্ধার করেছে। উদ্ধারকৃত তেলের মূল্য ৬ লাখ টাকার উপরে । ১২মে
বৃহস্পতিবার সন্ধ্যার পর জেলা প্রশাসক মোমিনুর রশীদের নির্দেশে
ইউএনও ফারুক আল মাসুদের পরামর্শে উপজেলা সহকারী কমিশনার
(ভূমি) কর্মকর্তা জয়নাল আবেদীন উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের
গোবিন্দগঞ্জ (তিনআনী) বাজারে এই অভিযান পরিচালনা করেন।
সম্প্রতি সারাদেশে সিন্ডিকেট করে তেলের সংকট সৃষ্টির পায়তারা কর
জনতার সাথে প্রতারণা করা হচ্ছে। এর‌ই অংশ হিসেবে তিনআনী
বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযান পরিচালনা করে
তেল মজুদ করার অপরাধে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনআনী
বাজারের পিতা / পুত্রকে জরিমানা করা হয় । মেসার্স সততা স্টোরের
পিতা মালিক মাসুদ কবিরকে ৫০ হাজার ও মেসার্স ব্রাদার্স স্টোর এর
মালিক ছেলে নাজমুল হাসানকে ৫০ হাজার মোট এক লক্ষটাকা জরিমানা
করেন । অনাদায়ে পিতা/পুত্রকে ১৫ দিনের সশ্রম কারাদ- প্রদান করা
হয়েছে। এছাড়াও আনোয়ার হোসেন নামের অপর এক ব্যবসায়ীকে
মেয়াদ ‌উত্তীর্ণপণ্য বিক্রি ও বাজারজাতের অপরাধে ৮ হাজার টাকা
জরিমানা করা হয়েছে। পরে উদ্ধারকৃত তেলের মধ্যে ২০ লিটার তেল স্থানীয়
এতিমখানায় প্রদান করা হয় এবং অবশিষ্ট তেল বোতলের গায়ে
নির্ধারিত লেখা মূল্যে ১শত ৬০ টাকা লিটার হিসেবে সরাসরি
জনসাধারণের মাঝে বিক্রয় করে দেন অভিযান পরিচালনাকারী নির্বাহী
ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন । অভিযানের সময় এসআই মাসুদ হাসান
সহ পুলিশের একটি টিম, ইজারাদার, বাজার কমিটির নেতৃবৃন্দ,
জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...