শনিবার, মে ৩০, ২০২৬

শেরপুরে পৌর আওয়ামী লীগের কাউন্সিল

Date:

শেরপুর পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। রবিবার দুপুরে শেরপুর চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। কাউন্সিল উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও শেরপুর সদর আসনের এমপি আতিউর রহমান আতিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, মারুফা আক্তার পপি। প্রধান বক্তা ছিলেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল। এছাড়াও অন্যান্যদের মধ্যে শেরপুর জেলা পরিষদ প্রশাসক হুমায়ুন কবির রুমানসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম এর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত।
এর আগে শেরপুর সার্কিট হাউসে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সবচেয়ে বড় গণতান্ত্রিক দল। ৭৩ বছরের ইতিহাস বলে আওয়ামী লীগ নির্বাচনমুখী দল এব কোনদিনই নির্বাচন ছাড়া রাষ্ট্র ক্ষমতায় আসেনি। জণগণ আবার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে নির্বাচিত করবে এবং বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...