শনিবার, মে ২, ২০২৬

দেশের কেউ আর খালি মুখে, খালি গায়ে ঈদ করে না; মতিয়া চৌধুরী

Date:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি
মতিয়া চৌধুরী এমপি বলেছেন, দেশের মানুষ এখন আর খালি মুখে, খালি গায়ে ঈদ করে না। ঈদ
দেশের মানুষের জীবনে খুশির ঈদ হিসেবেই আসে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে
থাকলেই দেশ খাদ্যে স্বয়ং সম্পুর্ণ হয়, আর না থাকলে খাদ্যে সংকট হয়।
মতিয়া চৌধুরী মঙ্গলবার দুপুরে নকলা উপজেলার বারমাইসা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আর্থিক প্রণোদনা ও ঈদ উপহার সামগ্রী
বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের নেত্রী প্রায় সময়ই বলেন দেশের এক ইঞ্চি জমিও খালি থাকবে না আর
দেশের কেউ ভূমিহীন-গৃহহীনও থাকবে না। দেশের যুবক/যুবতীদের সরকারি/বেসরকারি খাতে
কর্মসংস্থানের জন্যও আর ঐভাবে ঘুরতে হয় না।
ঈদ উপহার বিতরণ কালে, উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, ইউএনও মোস্তাফিজুর
রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ,
পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান প্রমুখ উপস্থিত
ছিলেন।
এদিন উপজেলার প্রতিটি প্রাথমিক ও এবতেদায়ী বিদ্যালয়ের ২য় শ্রেণির ১৬জন শিক্ষার্থীকে
নগদ অর্থ, মাধ্যমকি বিদ্যালয় ও মাদরাসার ৮ম শ্রেনির ১০জন ও ৯ম শ্রেণির ৫জন করে
শিক্ষার্থীকে শাড়ি ও থ্রি-পিছ বিতরণ করেন। এছাড়া ৩০জন গৃহহীন পরিবারের মাঝে
প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...