বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

দ্বিতীয় মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ম্যাক্রোঁ

Date:

প্রধান প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী প্রার্থী মেরিন লা পেনকে হারিয়ে টানা দ্বিতীয় মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এমানুয়েল ম্যাক্রোঁ। গত ২০ বছরের মধ্যে দেশটিতে প্রথমবারের মতো কোনো প্রেসিডেন্ট হিসেবে ম্যাক্রোঁ টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকছেন।

সোমবার বিবিসি জানিয়েছে, নির্বাচনে ম্যাক্রোঁ পেয়েছেন ৫৮ দশমিক ৫৫ শতাংশ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী লা পেন পেয়েছেন ৪১ দশমিক ৪৫ শতাংশ ভোট।
জয়ের পর আইফেল টাওয়ারের বেদীতে সমর্থকদের উদ্দেশ্যে ম্যাক্রোঁ বলেন, ‘নির্বাচন শেষ হয়ে গেছে, তিনি ‘সবার প্রেসিডেন্ট হবেন।’
এদিকে হেরে যাওয়ার পরেও লা পেন বলেছেন, তিনি যে ভোট পেয়েছেন সেটা একটা জয়ের চিহ্ন।
ম্যাক্রঁর এই বিজয়ে স্বস্তি পেয়েছেন ইউরোপিয়ান নেতারা।
তাদের ভয় ছিল কট্টর ডানপন্থী প্রার্থীরা কয়েক দফা ইউরোপীয়ান ইউনিয়নের নীতি বিরোধী প্রস্তাব করবে।
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন বলেছেন ‘আমরা একসঙ্গে ফ্রান্স এবং ইউরোপকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফ্রান্সের ভোটারদের আহ্বান জানিয়েছিলেন ম্যাক্রঁকে ভোট দিতে। তিনি স্বাগত জানিয়ে ম্যাক্রঁকে বলেছেন ‘সত্যিকারের বন্ধু’ এবং শক্তিশালী এবং ঐক্যবদ্ধ ইউরোপ হবে সে আশা করেছেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ম্যাক্রোঁর জয়কে স্বাগত জানিয়েছেন।
এই নির্বাচন দুটো ধাপে অনুষ্ঠিত হয়েছে। এর আগে ১০ এপ্রিল ফ্রান্সে নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সেবার গণনা হওয়া ৯৭ শতাংশ ভোটের মধ্যে ম্যাক্রোঁ পান ২৭ দশমিক ৩৫ শতাংশ। অপর দিকে মেরিন লা পেনের দখলে ছিল ২৩ দশমিক ৯৭ শতাংশ ভোট।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...