শনিবার, মে ২, ২০২৬

শিগগিরই প্রাথমিক বিদ্যালয়ে টিফিন চালু হবে: প্রতিমন্ত্রী

Date:

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, খুব শিগগিরিই দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে টিফিনের ব্যবস্থা করা হবে।

রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার গণকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের ৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এছাড়াও একই অনুষ্ঠানে তিনি আরও ১৫টি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
প্রতিমন্ত্রী জাকির হোসেন, স্কুলে এসে শিক্ষার্থীদের দীর্ঘ সময় ধরে ক্লাসে থাকতে হয়। ক্ষুধা লাগলে ছাত্ররা পড়ায় মন দিতে পারবে না, এ চিন্তা করে প্রধানমন্ত্রী সারাদেশে শিক্ষার্থীদের জন্য টিফিনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, করোনাকালীন সময়ে তারা যাতে পোশাক ও খাতা-কলম কিনতে পারে, তাই সরকার তাদেরকে অর্থ সহায়তা দিয়েছে। আরও কিছু বাকি আছে, তা খুব শিগগিরিই দেয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা পরবর্তী যুদ্ধবিধ্বস্ত বাংলাদেকে গড়ার লক্ষ্যে শুরুতেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এর মধ্য দিয়েই স্বাধীন দেশের শিক্ষার ভিত স্থাপন হয়। তার নেতৃত্বেই প্রাথমিক শিক্ষার উন্নয়ন শুরু হয়। এরপর অনেক সরকার আসলেও প্রাথমিক শিক্ষার উন্নয়নে আর কোন ভূমিকা নেয়নি কেউ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে ঘিরে সাজিয়েছেন।
জেলা প্রশাসক একেএম গালিভ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...