বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

২০২৪ সালে শেষ হবে বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণ কাজ

Date:

২০২৪ সালের মধ্যেই বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

তিনি বলেছেন, নির্ধারিত সময়ে সেতুটির কাজ শেষ করতে দ্রুতগতিতে কাজ চলছে। ইতিমধ্যেই ৪১ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
শনিবার দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর রেলস্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণের টেন্ডার প্রক্রিয়াধীন। ভারতীয় লাইন অব ক্রেডিটে এ বছরেই এই রেলপথ নির্মাণ কাজ শুরু হবে। এই রেলপথটি নির্মাণ হলে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সহজ হবে।
সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের স্টেশন ও জংশন নির্মাণের নির্ধারিত স্থান রায়পুর ও কালিয়া হরিপুরের দুটি স্টেশন পরিদর্শন করেন মন্ত্রী।
এসময় সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: মো. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ তালুকদার, সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...