বুধবার, জুন ১০, ২০২৬

নিজ বাড়ির সামনে বিজেপি নেতাকে গুলি করে হত্যা

Date:

ভারতের রাজধানী দিল্লিতে বাড়ির সামনেই জিতু চৌধুরী (৪২) নামের এক স্থানীয় এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে দিল্লির ময়ূর বিহার এলাকায় এ ঘটনাটি ঘটে।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় জিতুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দিল্লি পুলিশ সূত্রের খবর, ময়ূর বিহারের সি-ওয়ানে জটলা দেখে দাঁড়ায় তাদের টহল ভ্যান। দেখা যায়, গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে একজন। তাকে ঘিরে স্থানীয় লোকজনের ভিড়।
পুলিশ জানতে পারে, ওই ব্যক্তির নাম জিতেন্দ্র ওরফে জিতু চৌধুরী। তিনি এলাকায় বিজেপি নেতা হিসেবে পরিচিত। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ আরও জানায়, ময়ূর বিহারের সি-ওয়ানে দুর্বৃত্তরা প্রায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর-পর গুলি করে তাকে। ঘটনাস্থল থেকে কয়েকটি ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
এছাড়া ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার পাশাপাশি এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। রাজনৈতিক কারণ না কী ব্যক্তিগত শত্রুতায় এ খুন, তদন্ত করে তা বের করার চেষ্টা করছে পুলিশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...