Tuesday, June 30, 2026

নকলায় অবৈধ পাঁচ ইট ভাটায় অভিযান, ৯ লাখ ২০হাজার টাকা জরিমানা

Date:

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় অনুমোদনহীন ৫টি ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৯ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১০ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা ইট ভাটাগুলোতে এ অভিযান চালানো হয়।

শেরপুর পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদের নেতৃত্বে নকলা উপজেলার সুমন ব্রিক্স, জননী ব্রিক্স, বাবা ব্রিক্স ও সেভেন স্টার ব্রিক্সকে ২ লাখ করে এবং চমক ব্রিক্সকে ১ লাখ ২০ টাকা জরিমানা করা হয়।

এসময় শেরপুর পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ আল মাহমুদ, পরিদর্শক নয়ন কুমার রায়, শেরপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ পরিদর্শক দেলোয়ার হোসেন, নকলা থানার এসআই সিরাজুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...