বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

ঝিনাইগাতীতে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

Date:

মুহাম্মদ আবু হেলাল: ” শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে পালিত হয়েছে আর্ন্তজাতিক নারী দিবস-২০২২। ৮মার্চ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সহকারী কমিশনার(ভুমি) জয়নাল আবেদীন। “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াছমিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা দিলরুবা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ আবুল হাসেম প্রমুখ।

উক্ত সভায় বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...