বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

নকলায় গণটিকা প্রদনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Date:

স্টাফ রিপোর্টার: করোনা ভাইারাস (কোভিট-১৯) এর প্রতিরোধকল্পে শেরপুরের নকলায় জনগণের মাঝে গণটিকা প্রদান উপলক্ষে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভার আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদরে চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, ইউপি সদস্য বাবুলসহ আরো অনেকেই।

এ উপজেলার প্রত্যেক ইউনিয়নে ৯শ করে (প্রতিটি পুরাতন ওয়ার্ডে ৩০০ডোজ) মোট ০৯ টি ইউনিয়নে ৮ হাজার ১০০ ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন দেয়া হবে। প্রতিটি ইউনিয়নে ৩টি কেন্দ্র স্থাপন করা হবে। সেদিনও টিকা পেতে কোনো ধরনের নিবন্ধন, কাগজপত্র লাগবে না।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...