Sunday, June 21, 2026

প্রেসক্লাব নালিতাবাড়ী’র নির্বাচনে সোহেল সভাপতি: সম্পাদক মনির

Date:

স্টাফ রিপোর্টার উৎসবমুখর পরিবেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় শেরপুরে নালিতাবাড়ী উপজেলায় প্রেসক্লাব এর নতুন কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত এ কমিটির সভাপতি হয়েছেন প্রথম আলো প্রতিনিধি আব্দুল মান্নান সোহেল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সময়ের আলো’র জেলা প্রতিনিধি এবং বাংলার কাগজ প্রকাশক-সম্পাদক মনিরুল ইসলাম মনির।

বিকেলে বিদায়ী কমিটির সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব এমএ হাকাম হীরার সভাপতিত্বে সাধারণ পরিষদের অধিবেশন সম্পন্ন হয়। এরপর সাধারণ অধিবেশনে নবগঠিত উর্ধতন পরিষদ ও নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক এমএ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার এবং গোপাল চন্দ্র সরকারের পরিচালনায় নির্বাচনী কার্যক্রম শুরু হয়। যথাক্রমে সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে তিনজন, সহসভাপতি পদে তিনজন, সহ-সাধারণ সম্পাদক পদে তিনজন, সাংগঠনিক সম্পাদক পদে দুইজন এবং অন্যান্য পদে একজন করে প্রার্থী হন।

পরে গোপন ব্যালটের মাধ্যমে ২০ ভোট পেয়ে আব্দুল মান্নান সোহেল সভাপতি নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বি লাল মোহাম্মদ শাহজাহান পেয়েছেন ৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৫ ভোট পেয়ে মনিরুল ইসলাম মনির নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বৈশাখী টিভির জেলা প্রতিনিধি বিপ্লব দে কেটু পেয়েছেন ৮ ভোট। অন্য প্রার্থী বাংলাদেশ প্রতিদিন এর প্রতিনিধি সাইফুল ইসলাম পেয়েছেন ৫ ভোট।
এছাড়াও অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, মাহফুজুর রহমান সোহাগ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, অর্থ সম্পাদক আল হেলাল, সাংগঠনিক সম্পাদক আবু জাফর, দফতর ও প্রচার সম্পাদক হারুন-অর-রশিদ, কল্যাণ তহবিল সম্পাদক এম সুরুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুঞ্জুরুল আহসান মুঞ্জু। কার্যকরী পরিষদের তিন সদস্য উর্ধতন পরিষদ কর্তৃক পরবর্তী সময়ে মনোনীত করা হবে।

নির্বাচনে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল, মেয়র আবুৃ বক্কর সিদ্দিক, শেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সম্পাদক মেরাজ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু, সাবেক সাধারণ সম্পাদক শাহজাদা স্বপন, শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বকুলসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...