বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেননিশিয়ান এসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Date:

মুহাম্মদ আবু হেলাল (ঝিনাইগাতী) শেরপুর : সারা দেশের ন্যয় বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেননিশিয়ান এসোসিয়েশনের ঝিনাইগাতী শাখার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। গত রবিবার দুপুরে স্থানীয় পাঠাগার মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

সংগঠনের সভাপতি শাহাদত হোসেন সাদা’র সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক মামুন মিয়ার উপস্থাপনায় বক্তব্য রাখেন, উপদেষ্টা এম হায়দার আলী, রুহুল আমিন, সহ- সভাপতি মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক ও প্রচার সম্পাদক আরিফুজ্জামান আরিফ প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটার মধ্যদিয়ে প্রথম জন্মদিনের উৎসব পালিত হয়। উক্ত অনুষ্ঠানে অত্র সংগঠনের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলাদেশ থেকে মোবাইল মেরামত পেশার দ্বারা সংঘটিত অপরাধ দমনে আইন শৃংখলা বাহিনী ও সরকারকে যে কোন ভাবে সহযোগীতা করা হবে। “ভালবাসা ও ভ্রাতৃত্বের সংগঠন, সাথে আছি আমরা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দ্রীয় কমিটির নির্দেশে গত১৭ অক্টোবর ২০২০ইং সালে ঝিনাইগাতী উপজেলার ৫১ জন সদস্য নিয়ে এ সংগঠনের যাত্রা শুরু হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...