শুক্রবার, মে ১, ২০২৬

নকলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই কারখানার মালিককে অর্থদন্ড

Date:

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় র‌্যাব-১৪ এর পৃথক দুইটি অভিযানে ভেজাল শিশু খাদ্য দ্রব্য উৎপাদনের অভিযোগে দুই কারখানার মালিককে ১লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলার উরফা ইউনিয়নের লয়খা এলাকায় ভেজাল শিশু খাদ্য উৎপাদনের কারখানার মালিক মোস্তাফিজুর রহমানকে ৯০ হাজার ও কুর্শা নয়াবাড়িতে ভেজাল সুজির কারখানার মালিক আব্দুর রশিদ সুইটকে ৪৫হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৯সেপ্টম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত র‌্যাবের সহযোগিতায় ওই দুটি অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান।

র‌্যাব-১৪ জানায়, ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য দ্রব্য তৈরির গোপন সংবাদের ভিত্তিতে নকলায় এ অভিযান পরিচালনা করা হয়৷ পরবর্তীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই অর্থদন্ড প্রদান করা হয়েছে। এসময় র‌্যাব-১৪ এর স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি শাহসহ র‌্যাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...