বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

শেরপুরে করোনায় মারা গেলেন আরও একজন

Date:

স্টাফ রিপোর্টার: শেরপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আক্কাস আলী (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ৫ জুন শনিবার দুপুরে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আক্কাস শহরের নবীনগর মহল্লার গাড়িয়ালবাড়ির গয়া শেখের ছেলে। এ নিয়ে জেলায় করোনায় মারা গেলেন ১৬ জন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ।

জানা যায়, সর্দি-কাশিসহ করোনার উপসর্গ দেখা দেওয়ায় গত ৩ জুন বৃহস্পতিবার আক্কাস আলী জেলা সদর হাসপাতালে করোনার পরীক্ষা করান। সেদিন র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে তার করোনা পজেটিভ এলেও তিনি হাসপাতালে ভর্তি না হয়ে বাড়ি চলে যান। পরদিন শুক্রবার অবস্থার অবনতি হলে তিনি জেলা সদর হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১২টা ১০ মিনিটে মারা যান আক্কাস আলী।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭৯১ জন, যা নমুনা পরীক্ষার ৬.৯৭ ভাগ। এই সময়ে সুস্থ হয়েছেন ৭১৬ জন, যা মোট আক্রান্তের ৯১.৮৭ ভাগ। আর ১৬ জনের মৃত্যু হয়েছে, যা মোট আক্রান্তের ১.৯ ভাগ। বর্তমানে জেলায় ৬০ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ৩৯৪ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১১ হাজার ৩৪৭ জনের। রিপোর্ট অপেক্ষমাণ রয়েছে ৪৭ জনের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...