স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় মানসম্পন্ন বীজ আলু উৎপাদন ও সংরক্ষন এবং কৃষক পর্যায়ে বিতরণ জোড়দারকরণ প্রকল্প বিএডিসি ঢাকার অর্থায়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) আলু ফসলের মাল্টিলোকেশন পারফরমেন্স যাচাই এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮মার্চ) বিকেলে উপজেলার নারায়নখোলা এলাকায় বিএডিসি হিমাগারের আয়োজনে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে বিএডিসি হিমাগারের উপ-পরিচালক (টিসি) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএডিসি’র প্রকল্প পরিচালক মো. আবীর হোসেন (মাবীউকৃবিপ্র)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএডিসি হিমাগার শেরপুরের উপ-পরিচালক (টিসি) মো. মো. খলিলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান মুব্কিযোদ্ধা গোলাম রব্বানী, কৃষক ছামিদুল হক প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএডিসি হিমাগারের উপ সহকারি পরিচালক মো. মিজানুর রহমান। এর আগে অতিথিরা মাঠে গিয়ে আলু ফসলের মাল্টিলোকেশন পারফরমেন্স যাচাই করেন এবং উৎপাদনের সন্তোষ প্রকাশ করেন।












