শুক্রবার, মে ১, ২০২৬

নকলায় বারি সরিষা-১৭ এর ব্লক প্রদর্শনীর মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন

Date:

নকলা, শেরপুর: কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষন ও বিতরণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় বীজ উৎপাদন বারি সরিষা-১৭ এর ব্লক প্রদর্শনীর মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে।

শেরপুরের নকলার উপজেলার উরফা ইউনিয়নে কৃষিসম্প্রাসরণ অধিদপ্তরের আয়োজনে রবিবার (৭ফেব্রুয়ারী) সকালে ওই মাঠ দিবস অনুষ্ঠিত ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ সালমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকসানা নাসরিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনি।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা ফকির মো. মোয়াজ্জেম হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ, কৃষক কামাল উদ্দিনসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...