শেরপুরে ৯ কেজি গাঁজাসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন কুড়িগ্রাম জেলার চর ভগবতীপুরের আব্দুল মালেক (৪৫) ও একই এলাকার আব্দুর রাজ্জাক (৪০)। তাদেরকে পুলিশ বুধবার সকাল ১১টার দিকে শেরপুরের নতুন বাসটার্মিনাল এলাকা থেকে গ্রেপ্তার করে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ বাদল জানিয়েছেন, আটকৃতরা গাঁজা সিরাজগঞ্জ নিয়ে যাচ্ছিলো বিক্রির উদ্দেশ্যে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটাই বলেছেন তারা। ভারত থেকে রৌমারি সীমান্ত দিয়ে পাচার করে আনেন তারা এই গাঁজা।
ওসি বাদল আরো জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়া হয়েছে।












