মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

মৌলভীবাজারে নিখোঁজের একদিন পর শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার

Date:

নিখোঁজের একদিন পর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা এলাকা থেকে মাহিন নামের ১০ বছরের এক শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই মর্মান্তিক ও পৈশাচিক ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও শোকের ছায়া নেমেছে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায় বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে সাইটুলা গ্রামের আবুল হোসের ছেলে মাহিনকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে অনেক খোঁজাখুঁজি পরও তাকে না পেয়ে সকালে শ্রীমঙ্গল থানায় মৌখিক ভাবে জানানো হয়। শুক্রবার সন্ধ্যার দিকে একই গ্রামের একটি ধান ক্ষেতে তার মৃতদেহ স্থানীরা দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেন। মাহিনের ঘাড়ে ও কানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মাহিন সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের জানান লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে এ বিষয়ে তদন্ত চলছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...