রবিবার, মার্চ ১৫, ২০২৬

শীতকালে ইউক্রেনীয়দের জীবন রক্ষায় সর্বাত্মক সহায়তা দেবে জাপান

Date:

গতকাল (শুক্রবার) স্থানীয় সময় সন্ধ্যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে প্রায় আধা ঘন্টা ফোনে কথা বলেছেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও। তার ভাষ্যানুযায়ী তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেছেন যে, শীতকালে রাশিয়ার আগ্রাসনের কারণে যুদ্ধবিধ্বস্ত দেশটির মানুষের জীবন রক্ষায় সর্বাত্মক সহায়তা দেবে জাপান।

জেলেনস্কির সঙ্গে প্রায় ৩০ মিনিট ফোনে কথা বলার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কিশিদা এমনটি নিশ্চিত করেছেন বলে এনএইচকে ওয়ার্ল্ড এর এক প্রতিবেদনে বলা হয়েছে।

কিশিদার ভাষ্যমতে, তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেছেন যে, জাপান চলতি বছর সাতটি শিল্পোন্নত দেশের সমন্বতে গঠিত জোট জি-৭’এর সভাপতি রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়ে সক্রিয় ভূমিকা পালন করবে। রাশিয়ার অব্যাহত হামলার নিন্দা জানিয়ে, ইউক্রেনকে সমর্থনের জন্য তার সাধ্যানুযায়ী সব কিছু করার প্রতিশ্রুতিও দেন কিশিদা।

তিনি জানান, জেলেনস্কি জাপানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাছাড়া, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ব্যাপারেও দুই নেতা সম্মত হয়েছেন।

ফোনালাপের পর কিশিদা সাংবাদিকদের জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট তাকে দেশটির রাজধানী কিয়েভ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু ওই আমন্ত্রণ তিনি গ্রহণ করবেন কিনা তা তিনি বিবেচনা করবেন বলেও নিশ্চিত করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...