২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ১৪৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৬ জনে। চলতি বছরে ৬১ হাজার ৪০৮ ডেঙ্গু রোগী সারা দেশে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ৩৮ হাজার ৬৮৮ জন রাজধানী ঢাকায় এবং ২২ হাজার ৭২০ জন রোগী ঢাকার বাইরের রয়েছেন। এবছর এখন পর্যন্ত ২৭১ জনের মৃত্যু হলো। এরমধ্যে ১৬৭ জন ঢাকা মহানগরীতে এবং ঢাকার বাইরে ১০৪ জন মারা গেছেন। ২০০০ সালে দেশে ডেঙ্গু আসার পর এটাই এক বছরে সর্বোচ্চ মৃত্যু। ডিসেম্বর মাসের এই ক’দিনে ৪ হাজার ৫০ জন চিকিৎসা নিয়েছেন। মারা গেছে ১৭ জন। নভেম্বর মাসে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১৯ হাজার ৩৩৪ জন এবং এই মাসে সর্বোচ্চ ১১৩ জনের মৃত্যু হয়।
ডেঙ্গু আক্রান্ত আরও ১৪৫ রোগী হাসপাতালে ভর্তি
Date:












