শেরপুরের শ্রীবরদী উপজেলার আশি^নাকান্দা গ্রাম থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম সীমা আক্তার (২১)। সে ওই গ্রামের অটোরিকশা চালক জুয়েল মিয়ার স্ত্রী। এই হত্যার ব্যাপারে নিহতের স্বজনদের দাবি সীমাকে হত্যা করা হয়েছে। অন্যদিকে শ^শুরবাড়ির লোকজন বলছে সীমা আত্মহত্যা করেছে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ^াস নিহতের স্থানীয়দের উদ্ধৃত করে জানিয়েছেন, বছর পাঁচেক আগে সীমার সাথে জুয়েলের বিয়ে হয়। তাদের একটি সন্তান রয়েছে। সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিলো। বুধবার সকালে পুলিশকে জানানো হয় সীমার ঝুলন্ত লাশের কথা। পুলিশ গিয়ে বসতঘর থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠিয়ে দিয়েছে।
ওসি বিপ্লব আরো জানান, ময়নাতদন্তের পরই বোঝা যাবে ঘটনাটি হত্যাকাণ্ড কিনা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।












