শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

ক্ষোভের আগুনে পুড়লো শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বাড়ি

Date:

রাজধানী কলম্বোতে ৫ম লেনে অবস্থিত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। আজ দিনের শুরুতে বিক্ষোভকারীদের একটি গ্রুপ ওই বাড়িতে প্রবেশ করে। এ সময় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তাদের উত্তেজনা দেখা দেয়। এরই এক পর্যায়ে তারা ওই বাসভবনে আগুন ধরিয়ে দেয়। সেখানে আরও বিক্ষোভকারী জমায়েত হয়। তখন নিরাপত্তা রক্ষীদের হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিকও। বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করা সত্তেও তারা প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। কলম্বো মিউনিসিপ্যাল কাউন্সিলের ফায়ার ব্রিগেড বলছে, তাদেরকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাড়িতে আগুন দেয়া হয়েছে। কিন্তু জনরোষ উপেক্ষা করে সেখানে তারা পৌঁছাতে সক্ষম হয়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...