শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

এবার প্রেসিডেন্ট সমর্থিত প্রধানমন্ত্রী পদত্যাগ করতে চান

Date:

দলীয় নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহে। তাদেরকে জানিয়েছেন দেশের উদ্ভূত পরিস্থিতিতে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করতে চান। এর মধ্য দিয়ে সর্বদলীয় সরকার গঠনের পথ বের হয়ে আসবে বলে তিনি মনে করেন। প্রধানমন্ত্রীর অফিস থেকে এ কথা জানানো হয়েছে বলে খবর দিয়েছে অনলাইন ডেইলি মিরর। রণিল বিক্রমাসিংহে বলেছেন, এ সপ্তাহে জ্বালানি তেল বিতরণ ব্যাপকভিত্তিতে শুরু হবে। বিশ্ব খাদ্য কর্মসূচির পরিচালক এ সপ্তাহে শ্রীলঙ্কা সফরে আসবেন। টেকসই ঋণ বিষয়ে আইএমএফের কাছে দেয় রিপোর্ট অল্প সময়ের মধ্যে প্রস্তুত হবে। এর ভিত্তিতে তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিরোধী দলীয় নেতাদের সুপারিশের বিষয়ে তিনি একমত। এ বিষয়ে তিনি প্রেসিডেন্টকে অবহিত করেছেন।

বলেছেন, সর্বদলীয় সরকার গঠন করতে হবে। যখন এই সরকার পদত্যাগ করবে তখন দেশের স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য অবিলম্বে দায়িত্ব নিতে আরেকটি সরকারকে প্রস্তুত থাকতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...