রবিবার, মার্চ ১৫, ২০২৬

নকলায় র‌্যাবের অভিযানে দুই কেজি ৯৮০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২

Date:

স্টাফ রির্পোটার: শেরপুরের নকলা থেকে দুই কেজি ৯৮০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ ময়মনসিংহের এর একটি দল। শনিবার (২৬জুন) রাতে উপজেলার পাঁচকাহনিয়া এলাকা থেকে ওই মাদক কারবারিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পাঁচকাহনিয়া এলাকার মৃত. গোলাপ হোসেনের পুত্র সুজন মিয়া (৩৫) ও মোহাম্মদ আলীর পুত্র মানিক মিয়া (২৮)।

র‌্যাব সূত্র জানায়, ধৃত সুজন মিয়া তার বশতঘরে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ ময়মনসিংহের একটি দল অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্ঠা করলে সুজন ও মানিককে ধৃত করে। পরে তাদের হাতে থাকা বাজারের ব্যাগ থেকে দুই কেজি ৯৮০ গ্রাম গাঁজা জব্দ করেন।

এ ব্যাপারে র‌্যাব-১৪ ময়মনসিংহের নায়েব সুবেদার মো. রফিকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮-এর ৩৬৯(১) টেবিলের ১৯(ক) ধারায় নকলা থানায় মামলা দিয়ে পুলিশে সোপর্দ করেন। এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান নিশ্চিত করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...