রবিবার, মার্চ ১৫, ২০২৬

সাংবাদিক রোজিনা ইসলাম‌কে গ্রেপ্তা‌রের প্রতিবাদে শেরপু‌রে মানববন্ধন

Date:

প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম‌কে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে শেরপুরে মানববন্ধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বুধবার (১৯ মে) দুপু‌রে শেরপুর প্রেসক্লাবের আ‌য়োজ‌নে ক্লা‌বের সাম‌নে ঘন্টাব্যা‌পি এ মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ ক‌রেন জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্য সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল,সহ- সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম- সাধারণ সম্পাদক আদিল মাহমদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত,সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার ও মনিরুল ইসলাম লিটন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সি‌নিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি না দিলে কঠোর আ‌ন্দোলনের হুশিয়ারি দেয়া হবে। এছাড়া রো‌জিনাকে যারা হেনস্তা ক‌রে‌ছে তা‌দের বিরু‌দ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ ক‌রেন বক্তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...