বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

মাথাগোঁজার ঠাঁই পেল ২৫ ভূমিহীন পরিবার

Date:

অনলাইন ডেক্সঃ আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার”
তিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘর উপহার পাচ্ছে ২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রথম পর্যায়ে বরাদ্দকৃত ২৫টি ঘর নির্মাণ কাজ শুরু হয়।
উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সরকারি খাসজমিতে ‘ক’ শ্রেণির পরিবারের জন্য নির্মাণ করা হচ্ছে সরকারি ঘর। ঘরগুলোর নির্মাণ কাজের সার্বিক তদারিক করছেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। এছাড়াও নির্মাণ কাজ তদারকিতে সহযোগিতা করছেন সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান প্রমুখ।

সরেজমিন গেলে দেখা যায়, উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ‘ক’ শ্রেণির ভূমিহীন এবং গৃহহীন অর্থাৎ যাদের জমিও নেই, ঘরও নেই তাদের পুনর্বাসনের জন্য এসব ঘর নির্মাণ করা হচ্ছে। প্রথম পর্যায়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৫টি পরিবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘরগুলো পাচ্ছেন। ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে ২ শতাংশ খাসজমিতে দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর, বারান্দা, রান্নাঘর ও টয়লেটসহ ঘর নির্মাণ করা হচ্ছে। ঘরের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী ১৫ জানুয়ারি প্রধানমন্ত্রী সারা দেশে একযোগে শুভ উদ্বোধনের মাধ্যমে গৃহহীনদের মাঝে ঘরগুলো বুঝিয়ে দেবেন।

উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার বলেন, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ঘরগুলোর নির্মাণ কাজ শেষের দিকে। কাজের গুণগতমান নিশ্চিতকরণে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক দেখাশুনা করছে। সঠিক সময়ের মধ্যে নির্মাণ শেষ করে তালিকাভুক্ত গৃহহীন ও ভূমিহীনদের এসব ঘর বুঝিয়ে দেয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...