রবিবার, মার্চ ১৫, ২০২৬

পুলিশকে তথ্য দিলে নাম পরিচয় গোপন থাকবে: ওসি মুশফিকুর রহমান

Date:

নকলা, শেরপুর: পুলিশকে তথ্য দিলে তার নাম ও ঠিকানা গোপন রাখা হবে। গোপন রাখার নিশ্চয়তা আমি দিচ্ছি। পুলিশ আপনার বন্ধু। আমরা আপনাদের বাড়ি বাড়ি আমাদের সেবা পৌছে দিতে চাই। তাই আমাদের তথ্য দিয়ে আপনার সহযোগিতা করুন।

বুধবার বিকেলে শেরপুরের নকলা থানার আয়োজনে উপজেলার চন্দ্রকোনা বাজারে বিট পুলিশিং সচেতনতায় পথসভা তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পুলিশই জনতা, জনাতাই পুলিশ। মাদক, জুয়া, বালবিবাহসহ বিভিন্ন অপরাধের বিষয়ে পুলিশকে তথ্য দিন। পুলিশী সেবা জনগনের দ্বারপ্রান্তে পৌছে দেওয়ার জন্যই এমন পথসভা চলমান থাকবেও বলে তিনি জানান। করোনা ভাইরাস প্রতিরোধে সকলেই নিয়মিত মাস্ক পরিধান করার পরামর্শন দেন। এমন পথসভাকে উপস্থিত জনতা স্বাগত জানান।

এসময় ইউপি চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী, চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মো. মোস্তাফিজুর রহমান, মুভিবাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলুসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

 

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...